1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

আ.লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন কেউ থামাতে পারবে না : পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ মে, ২০২১, ৪.৪২ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহরের উন্নয়নের পাশাপাশি গ্রামের উন্নয়নে মনোনিবেশ করতে আমাদের নির্দেশ দিয়েছেন। গ্রামকে শহরের সুযোগ-সুবিধা দিতে তিনি কাজ করছেন। গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। যোগাযোগ, স্বাস্থ্য ও গ্রামের পিছিয়ে থাকা মানুষকে উন্নয়নের আওতায় আনতে আমরা কাজ করছি।’

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুনামগঞ্জে বিমানবন্দর সহ আরো বড় বড় উন্নয়ন হবে। ইতিমধ্যে হাওরবাসীর স্বপ্নের মেডিক্যাল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বড় বড় প্রকল্প বাস্তবায়িত হতে চলছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন কেউ থামাতে পারবে না। তাই শেখ হাসিনার প্রতি আস্থার রাখার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি উন্নয়ন কার্যক্রমকে কিছুটা স্থিমিত হলেও আমরা উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহসভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি সাইফুল ইসলাম রিপন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক রুমেন আহমেদ, সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!