1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সিলেটে পর পর সাতবার ভূমিকম্প

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ মে, ২০২১, ৩.৩৯ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে দফায় দফায় কেঁপে উঠছে। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অন্তত সাতবার ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে প্রবল ঝাঁকুনির ফলে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অবশ্য এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে এসব ভূমিকম্পনে প্রাথমিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘সিলেটে পর পর তিনবার ভূমিকম্প হয়েছে। তবে কত মাত্রার তা জানার চেষ্টা চলছে। কেননা ভুমিকম্পের বিষয়টি স্টেশনে রিসিভ হয়নি। অন্তত ৩টি স্টেশনে রিসিভ হলে বলা যেত কত মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল কোথায়।’
সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, ঢাকা থেকে রিপোর্ট না এলে এর মাত্রা ও উৎপত্তিস্থলের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তবে দ্রুত রিপোর্ট চলে আসবে।
গত ২৮ এপ্রিল রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!