1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সিলেটে টানা ৫ বার ভূমিকম্প!

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ মে, ২০২১, ২.৩৭ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সিলেটে কয়েকঘণ্টার ব্যবধানে পঞ্চমবারের মতো ভূকম্পন অনুভূত হয়েছে। সবশেষ ১ টা ৪৭ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়।

এর আগে সকাল ১০ টা ৩৭ মিনিটের সময় প্রথমে ভূমিকম্প অনুভব হয়। এ কম্পনের রেশ কাটতে না কাটতে ফের ১০ টা ৫১ মিনিটে সামান্য ভূকম্পন অনুভত হয়। তবে দ্বিতীয় দফায় ভূমিকম্প হলেও প্রথম কম্পনের সময় মানুষের মাঝে বেশি আতংক দেখা দেয়।

এরপর ১১টা ৩০ মিনিট ও ১১টা ৩৪ মিনিটে কেঁপে ওঠে সিলেট।

তবে আবহাওয়া অফিস হিসেবে নিয়েছে চারবারের ভূমিকম্প। এরমধ্যে ১০ টা ৫১ মিনিটের ভূকম্পন এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১।

এদিকে ভূকম্পন চলাকালীন সময় নগরীর বাসা-বাড়ির বাসিন্দারা অনেকটা আতংকিত হয়ে নিরাপদ স্থানে নেমে আসেন।

ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সিলেট ভয়েসকে বলেন, আমাদের সার্ভারের হিসেবে চারবার ভূমিকম্প ধরা পড়েছে। আর এটি একদম সিলেট শহরেই এর উৎপত্তি। এজন্য সিলেটের মানুষ একটি বেশি ভূকম্পন অনুভব করছেন।

এদিকে পর পর ভূমিকম্প অনুভব হলেও তাৎক্ষনিক কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পে আতংক বিরাজ করছে জনসাধারণের মনে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!