1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

এই দেশে কখনো আর রাজাকার দিয়ে চলবেনা: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ৪.৩০ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, এই দেশ কখনো আর রাজাকার দিয়ে চলবেনা। মুক্তিযুদ্ধের এই বাংলাদেশকে মেনে নিয়েই এখানে রাজনীতি করতে হবে। তিনি বলেন, দেশের পরিবর্তন ও উন্নয়ন পেতে হলে বাংলাদেশের জন্মদাতা বঙ্গবন্ধুকে ভুলে গেলে চলবেনা। প্রকৃত সাহসী এই বাঙালি নেতাকে আমাদের মনে রাখতে হবে। অন্য কারো গোলামি করে আমরা আর চলবনা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ সর্বক্ষেত্রে উন্নয়ন করে এগিয়ে যাব।
বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলকাছ আমিনা হাসপাতালের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নাদের বখত, আলকাছ আমিনা হাসপাতালের চেয়ারম্যান আলকাছ উদ্দিন খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর খন্দকার।
মন্ত্রী বলেন, এই কভিডেও আমাদের অবস্থা ভালো। আমেরিকা, ইংল্যা-, ভারত করোনায় কাহিল। এই তুলনায় আমাদের আক্রান্ত ও মৃত্যুর হার খুবই কম। আমাদের নেত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় সাহসের সঙ্গে কাজ করছেন। ভ্যাক্সিন নিয়ে ও স্বাস্থ্যবিধি মেনে আমরা কোভিডকে মোকাবেলা করব।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!