1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ছাতকে মোটর সাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ মে, ২০২১, ৭.৩৭ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে মোটর সাইকেল দূর্ঘটনায় রাজু আহমদ (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে ছাতক-জাউয়া সড়কের টেটিয়ারচর গ্রাম সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের আনছার আলীর পুত্র।
জানা যায়, সকাল ১০টার দিকে বাড়ি থেকে মোটর সাইকেল যোগে জাউয়াবাজার যাচ্ছিলেন রাজু। সড়কের টিটিয়ারচর গ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেলটি সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে আহত হয় আরোহী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধিন অবস্থায় বেলা আড়াইটার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!