1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা ও গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ মে, ২০২১, ৭.৩৪ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা ও কয়লা জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানাযায়, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মঙ্গলবার রাতে টেকেরঘাট সীমান্তের মেইন পিলার ১১৯৯/৫-এস এর নিকট থেকে ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রজনী লাইন নামক স্থান হতে ৫৫০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।

একইদিন রাত ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও সীমান্ত ফাঁড়ির মেইন পিলার ১২১৬/৩-এস এর নিকট থেকে ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সুনামগঞ্জ সদর চিনাউড়া নামক স্থান হতে ১.৬ কেজি ভারতীয় গাঁজা আটক করে।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তসলিম এহসান পিএসসি এ প্রতিবেদককে জানিয়েছেন, আটককৃত গাঁজা ও মদের আনুমানিক বাজার মূল্য ১২ হাজার, ৭৫০ টাকা।
তিনি আরো জানিয়েছেন, আটককৃত ভারতীয় গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!