1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর সম্পদের হিসাব তলব করেছে দুদক

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ মে, ২০২১, ৪.১২ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রিয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর সম্পদের হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। শাহীনূর পাশা ছাড়াও হেফাজতের কেন্দ্রিয় আমীর জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের ৪৬ জন নেতাকর্মীর ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য চাওয়া হয়েছে।

সোমবার দুদকের পরিচালক মো. আকতার হোসেন এ সংক্রান্ত চিঠি সরকারি বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন। চিঠিতে হেফাজত নেতাদের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের জমির দাগ, খতিয়ানসহ নথিও চাওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, হেফাজত নেতাদের সম্পদের অনুসন্ধানের জন্য ১৭ মে দুদক পরিচালক মো. আকতার হোসেনকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ নুরুল হুদা, সহকারী পরিচালক মামুনুর রশীদ ও মো. সাইদুজ্জামান, উপসহকারী পরিচালক মো. সহিদুর রহমান।

এ বিষয়ে অনুসন্ধান কমিটির সদস্য ও দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, অনুসন্ধান দল তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করবে। তারপর যেসব অভিযোগ সুনির্দিষ্টভাবে আসবে, সেগুলোর তদন্ত হবে। যত দ্রুত সম্ভব, তদন্ত শেষ করা হবে।

এর আগে গত ৬ মে দিবাগত রাত ১২টার দিকে হেফাজতে ইসলাম নেতা মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
(sylhetview24)

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!