1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সিলেটের চার জেলায় ৩০ লাখ ২১ হাজার ৪৫ জন পেয়েছে সরকারি ত্রাণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ৫.৪৪ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
করোনা সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধের কারণে আয়ের উৎস হারিয়েছেন অসংখ্য মানুষ। চাকরিও হারিয়েছেন অনেকে। এমন বাস্তবতায় করোনাকালীন বিপদ্গ্রস্ত ও অসহায়দের সহায়তায় এগিয়ে এসেছে সরকার। সরকারের এসব মানবিক কর্মসূচির আওতায় সিলেট বিভাগে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এর মাঝে এখন পর্যন্ত সিলেটের চার জেলায় ৩০ লাখ ২১ হাজার ৪৫ জনের কাছে পৌঁছেছে সরকারের ত্রাণ সহায়তা।

সিলেট বিভাগের আওতাধীন সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা হতে পাঠানো পৃথক বিবরণীতে এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়। সোমবার (২৪ মে) তথ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, সিলেট জেলায় ত্রাণ সহায়তা হিসেবে বরাদ্দকৃত পাঁচ কোটি ৯৮ লাখ ৯৫ হাজার টাকার মধ্যে এ পর্যন্ত দুই কোটি ৬৭ লাখ ৪৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এতে উপকারভোগীর সংখ্যা ৫৩ হাজার ২৮৭টি পরিবারের দুই লাখ ৫৬ হাজার ৩২২ জন। সিলেট মহানগরের জন্য ত্রাণ হিসেবে বরাদ্দ করা ১০ লাখ টাকা ৫০০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। এতে উপকারভোগীর সংখ্যা পাঁচ হাজার জন। এ জেলায় ভিজিএফ (আর্থিক সহায়তা) হিসেবে বরাদ্দকৃত দুই কোটি ৮৬ লাখ ৭৩ হাজার ১০০ টাকার মধ্যে এ পর্যন্ত বিতরণ করা হয়েছে দুই কোটি ৮৬ লাখ ৭৩ হাজার ১০০ টাকা। এতে উপকারভোগী ৬৩ হাজার ৭১৮টি পরিবারের দুই লাখ ৯৯ হাজার ৩৭২ জন মানুষ।

সিলেট জেলায় শিশুখাদ্য ক্রয় বাবদ বরাদ্দকৃত নগদ ২৮ লাখ টাকা এবং গোখাদ্য বাবদ বরাদ্দ করা নগদ ১৩ লাখ টাকা বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে।

হবিগঞ্জ জেলায় ত্রাণ সহায়তা হিসেবে বরাদ্দকৃত দুই কোটি ৫১ লাখ ১৫ হাজার টাকার মধ্যে এখন পর্যন্ত দুই কোটি ১১ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এতে উপকারভোগীর সংখ্যা ৪১ হাজার ২১২টি পরিবারের এক লাখ ৯২ হাজার ৫৩৮ জন মানুষ। এ জেলায় ভিজিএফ (আর্থিক সহায়তা) হিসেবে বরাদ্দ করা ছয় কোটি ১৭ লাখ ৪৪ হাজার ৫০ টাকার মধ্যে এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ছয় কোটি ১৪ লাখ ৯৫ হাজার ২০০ টাকা। এক লাখ ৩৬ হাজার ৬৫৬টি পরিবারের ছয় লাখ ১৯ হাজার ৩৪৩ জন মানুষের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়। এছাড়াও হবিগঞ্জ জেলায় শিশুখাদ্য হিসেবে বরাদ্দকৃত নয় লাখ টাকা বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

সুনামগঞ্জ জেলায় ত্রাণ সহায়তা হিসেবে বরাদ্দকৃত পাঁচ কোটি ২২ লাখ ১৫ হাজার টাকার মধ্যে এ পর্যন্ত দুই কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এতে উপকারভোগীর সংখ্যা ৪৯ হাজার ৩২০টি পরিবারের দুই লাখ ৪৬ হাজার ৬০০ জন। এ জেলায় ভিজিএফ (আর্থিক সহায়তা) হিসেবে বরাদ্দকৃত সাত কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৯৫০ টাকার পুরোটাই বিতরণ করা হয়েছে। এতে উপকারভোগী এক লাখ ৫৯ হাজার ৩৩১টি পরিবার মোট সাত লাখ ৯৬ হাজার ৬৫৫ জন। এছাড়াও শিশুখাদ্য হিসেবে বরাদ্দকৃত ১১ লাখ টাকা দুই হাজার ২০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। উপকারভোগী শিশু দুই হাজার ২০০ জন। গোখাদ্য হিসেবে বরাদ্দকৃত ১১ লাখ টাকা বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে।

মৌলভীবাজার জেলায় ত্রাণ সহায়তা হিসেবে বরাদ্দকৃত চার কোটি সাত লাখ ৩০ হাজার টাকার মধ্যে এখন পর্যন্ত দুই কোটি ১৩ লাখ ৯৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এতে উপকারভোগীর সংখ্যা ৪২ হাজার ৭৯০টি পরিবারের দুই লাখ ১৩ হাজার ৯৫০ জন। এ জেলায় ভিজিএফ (আর্থিক সহায়তা) হিসেবে বরাদ্দকৃত তিন কোটি ৫৬ লাখ ৬৩ হাজার ৮৫০ টাকার মধ্যে পুরোটাই বিতরণ করা হয়েছে। এতে উপকারভোগী ৭৯ হাজার ২৫৩টি পরিবারের তিন লাখ ৯৬ হাজার ২৬৫ জন। এছাড়াও শিশুখাদ্য হিসেবে বরাদ্দকৃত সাত লাখ এবং গোখাদ্য হিসেবে বরাদ্দ করা সাত লাখ টাকার পুরোটাই বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!