1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

প্রাথমিক শিক্ষকদের ১৩তম গ্রেড বাস্তবায়নে নতুন নির্দেশনা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ৫.২৭ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড বাস্তবায়নে প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের নতুন নির্দেশনা দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম। মঙ্গলবার (২৫ মে) এক অফিস আদেশে সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেওয়া হয়।
মহাপরিচালকের নির্দেশনায় বলা হয়, সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে উন্নীত স্কেলে পে-ফিক্সেশন কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে মাঠ পর্যায়ের সকল বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এই কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে মাঠ পর্যায়ে কিছু জটিলতা, অসঙ্গতি, অভিযোগ ও বাজেট ঘাটতি সংক্রান্ত সমস্যা পাওয়া যাচ্ছে। এ সকল বিষয়ে সমাধানের জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হেল্প ডেস্ক সাপোর্ট টিমকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
হেল্প ডেস্ক সাপোর্ট টিমের দায়িত্বে রয়েছেন— সিলেট বিভাগে উপপরিচালক (অর্থ-রাজস্ব) নবুয়াত হোসেন সরকার, চট্টগ্রামে উপপরিচালক (অর্থ-উন্নয়ন) এইচ এম আবুল বাশার, ঢাকায় সহকারী পরিচালক (অর্থ-রাজস্ব) মো. নুরুল ইসলাম, খুলনায় শিক্ষা অফিসার (অর্থ) তাপস কুমার সরকার, ময়মনসিংহে গবেষণা কর্মকর্তা (অর্থ-রাজস্ব) শাহানা আহমেদ, বরিশালে প্রকিউরমেন্ট অফিসার (অর্থ-রাজস্ব) আ ফ ম জাহিদ ইকবাল, রংপুরে হিসাব রক্ষণ কর্মকর্তা (অর্থ) মনোহর চন্দ্র সরকার এবং রাজশাহীতে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা (অর্থ) মৃত্যুঞ্জয় সরকার।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনায় হেল্প ডেস্ক সাপোর্ট টিমের মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা উল্লেখ করা হয়েছে।
এছাড়া আইবাস প্লাস প্লাস সফটওয়ার সংক্রান্ত টেকনিক্যাল সমস্যা সমাধানের জন্য আইবাস প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এই দুই উপায়ে সমস্যার সমাধান না পাওয়া গেলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালকের (অর্থ) 02-55074031 নম্বরে এবং dirfinancedpe@gmail.com ই-মেইলে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!