1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বোরো ধান কেনার লক্ষ্য অর্জন না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ১.৩০ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক বলে জানিয়েছে খাদ্য অধিদফতর। ধান কেনার লক্ষ্য অর্জন না হলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে হুঁশিয়ারিও দিয়েছে অধিদফতর।
সম্প্রতি এ বিষয়ে সব আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মুজিবর রহমান।
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ টন সিদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে দেড় লাখ টন আতপ চাল এবং কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে সাড়ে ৬ লাখ টন ধান কেনা হচ্ছে।

গত ২৮ এপ্রিল থেকে ধান কেনা শুরু হয়েছে। শুক্রবার (৭ মে) থেকে শুরু হয়েছে চাল সংগ্রহ। গত বছর বোরোতে এবং এবার আমনে সরকারের ধান-চাল সংগ্রহ কর্মসূচি ব্যর্থ হয়। তাই তলানিতে গিয়ে ঠেকেছে সরকারি খাদ্যশস্যের মজুত। এই পরিস্থিতিতে মজুত সন্তোষজনক পর্যায়ে উন্নীত করতে বোরো সংগ্রহ শুরু করেছে খাদ্য বিভাগ।

খাদ্য অধিদফতরের চিঠিতে বলা হয়, চলতি বোরো মৌসুমে সাড়ে ৬ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। চলতি বোরো সংগ্রহ মৌসুমের আওতায় গত ২৮ এপ্রিল থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে। নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ১৭ মে পর্যন্ত সারাদেশে ১৬ হাজার ৯৭৪ টন ধান সংগৃহীত হয়েছে। সংগ্রহের শতকরা হার ২ দশমিক ৬১।

বিভাগভিত্তিক ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা, সংগ্রহের পরিমাণ এবং সংগ্রহের হারের পরিমাণ উল্লেখ করে চিঠিতে বলা হয়, ধান সংগ্রহের এ গতি অত্যন্ত হতাশাব্যঞ্জক। ধান সংগ্রহের এ গতি অব্যাহত থাকলে সংগ্রহের সময়সীমার মধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রার অবশিষ্ট পরিমাণ ধান সংগ্রহ করা দূরূহ হয়ে পড়বে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!