1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সামরিক বাহিনীর হাতে আটক মালির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ১২.৩১ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
মালির অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভার রদবদল হয় গত সোমবার। ওইদিনই দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্স গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। মাত্র ৯ মাসের মাথায় দ্বিতীয়বার দেশটিতে এমন ঘটনা ঘটল।
রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মালির প্রেসিডেন্ট বাহ এনদাও, প্রধানমন্ত্রী মোকতার উয়ানে এবং প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরেকে আটক করে রাজধানী বামাকো কাছেই একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে। সামরিক অভ্যুত্থানের পর থেকে প্রেসিডেন্ট বাহ এনদাও এবং প্রধানমন্ত্রী মোকতার উয়ানে ১৮ মাস মেয়াদী অন্তর্বর্তী সরকারের পরিচালনা করছিলেন। একইসঙ্গে দেশে আবারও বেসামরিক শাসন ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছিলেন।
সোমবার ওই অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদল করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এতে মন্ত্রিসভায় থেকে অন্তত দুজন সেনা কর্মকর্তা বাদ পড়েন। এদিকে, সেনাবাহিনীর হাতে বন্দি দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দ্রুত মুক্তি চেয়েছে জাতিসংঘ।
মালির অন্তর্বর্তীকালীন সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সামরিক অভ্যুত্থানের নেতা আসামি গইতা। এছাড়া আটক হওয়া প্রধানমন্ত্রী বাহ এনদাও একজন সাবেক সামরিক কর্মকর্তা। এ অবস্থায় পশ্চিম আফ্রিকার দেশটিতে অস্থিতিশীলতা বাড়িয়ে তুলতে পারে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বেশ কিছুদিন হলো মালিতে আল কায়দা এবং ইসলামিক স্টেটের সাথে সংযুক্ত হিংস্র ইসলামপন্থী দলগুলি মরুভূমির উত্তরের বিশাল অঞ্চল নিয়ন্ত্রণ করে আসছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!