1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ঘাটে নেই বালু বোঝাই ট্রলার,পুলিশ বলছে জব্দ!

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ মে, ২০২১, ১১.০০ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুরে আটকের কয়েকঘন্টার মধ্যে ঘাট ছেড়ে বালু বোঝাই ট্রলার পুলিশের নিকট হতে ছাড়িয়ে নিয়ে গেছে মালিকপক্ষ। বালু সহ পাঁচ লাখ মুল্যের ওই ট্রলারটি ছড়িয়ে নিতে মাত্র ২০ হাজার টাকায় রফদাফার অভিযোগ উঠেছে।
সোমবার রাতে অভিযুক্ত এসআই গণমাধ্যমের নিকট রফাদফার অভিযোগ অস্বীকার করে বলেন, ৩’শ ঘনফুট বালু সহ পাঁচ লাখ টাকা মুল্যের ট্রলারটি জব্দ করা হয়েছে এমনকি সোমবার রাত ১০টা কিন্তু সোমবার সকাল হতে রাত ১০টা অবধি স্থানীয় লোকজন বালু বোঝাই ট্রলারটি ওই ঘাটে দেখতে পাননি বরং রফদফার পর রাতেই মালিক পক্ষ ঘাট হতে ট্রলার ছাড়িয়ে নিয়ে গেছেন বলে জানান এলাকার লোকজন।
উল্লেখ্য যে, রবিবার রাত ৮টার দিকে উপজেলার সীমান্ত নদী জাদুকাটা মহাল হতে চুরি করে নেয়া বালু বোঝাই একটি(ইঞ্জিন চালিত ষ্টিল বডি) ট্রলার ৩’শ ঘণফুট বালু সহ উপজেলার পিরোজপুর গ্রামের ঘাটে ওই ট্রলারটি আটক করে পুলিশ স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দিয়েছে। রাত সাড়ে ১১টার দিকে তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার পিরোজপুর গ্রামে নদীর তীরে থাকা একটি বালু বোঝাই ট্রলার আটকের সত্যতা নিশ্চিত করেন।
রবিবার রাতে প্রত্যদর্শীরা জানান,সরকারিভাবে নিষেধাজ্ঞায় বালু পাথর মহাল ইজারা বন্ধ থাকার সুবাধে জাদুকাটা নদীর মহাল এলাকা হতে রাতের আঁধারে চুরি করে নেয়া কয়েক হাজার ঘনফুট খনিজ বালূ পিরোজপুর নদী তীরবর্তী এলাকায় মজুদ করেন গ্রামের রমিজ উদ্দিনের ছেলে বদর উদ্দিন গং।
রবিবার সন্ধার প্রায় ৮ হাজার ঘনফুট বালু ধারণ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন চালিত ষ্টিল বডি ট্রলারে শ্রমিক দিয়ে বালূ বোঝাই করতে থাকেন। বিষয়টি এলাকার লোকজন থানার ওসিকে অবহিত করলে পরবর্তীতে থানা পুলিশ পিরোজপুর এসে প্রায় বালু বোঝাই ট্রলারটি আটক করে ইউপি সদস্যের জিম্মায় দিয়ে চলে যায়।
রবিবার রাতে উপজেলার পিরোজপুর গ্রামের বদর উদ্দিনের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চেষ্টা করছি ট্রলারটি থানা থেকে ছাড়িয়ে আনতে,পুলিশ আমার ট্রলার ছেড়ে দিবে ব্যবস্থা করেছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!