1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ মে, ২০২১, ৪.২৬ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু সরকারে নয়, বিরোধীদলে থাকার সময়ও আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগ সরকারে থাকুক আর বিরোধীদলে থাকুক সব সময় মানুষের পাশে থেকেছে।

মুজিববর্ষ উপলক্ষে আজ রবিবার (২৩ মে) সকাল ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময়ই এসব কথা বলেন শেখ হাসিনা।

সারা বিশ্বের মানুষ এখন বাংলাদেশকে দুর্যোগ ব্যবস্থাপনায় দৃষ্টান্ত হিসেবে দেখে বলেও মন্তব্য করেন টানা তিনবারের প্রধানমন্ত্রী। করোনা থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান তিনি। করোনা মোকাবেলায় সরকারি বিধিনিষেধের ফলে সৃষ্ট কষ্ট লাঘবে সরকার সব ধরনের চেষ্টা করে যাচ্ছে বলেও জানান সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বলেছিলেন কেউ আমাদের দাবায়া রাখতে পারবে না। বাঙালিকে কেউ দাবায়া রাখতে পারবে না, এটা আমরা বিশ্বাস করি। সঠিক দিক নির্দেশনা, সুনির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ নিয়ে চললে অবশ্যই বাংলাদেশের মানুষকে কেউ কখনো দাবায়া রাখতে পারবে না। এটা আমরা বিশ্বাস করি এবং আমরা সেভাবেই দেশকে গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছি। সকল দুর্যোগ মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এগিয়ে যাবো।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!