1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

তাহিরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ২২ মে, ২০২১, ৭.১৪ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ। শনিবার (২২ মে) সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন শান্তিপুর গ্রামের উত্তর প্রচাশন বিলে ঘটনাটি ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শান্তিপুর গ্রামের উত্তর প্রচাশন বিলে রাতের কোনো এক সময় জাহাঙ্গীরকে হত্যা করে ফেলে রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা। সকালে স্থানীয়রা নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার ও বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) রাজিবসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে নিহতে লাশ উদ্ধার করে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশসহ আমিও ঘটনাস্থলে আছি।’
ঘটনাটি গুরুত্ব সহকারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি আবদুল লতিফ তরফদার।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!