1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশি ছাত্রী মিথিল

  • আপডেট টাইম :: শনিবার, ২২ মে, ২০২১, ৫.০০ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে নিজের নাম লেখিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশি তরুণী সাজিয়া আফরিন সুলতানা (মিথিল)। টুথপেস্টের একটি পরীক্ষা দীর্ঘতম সময় ধরে করতে পারায় তিনি এই রেকর্ড গড়েন।

গত ১৭ মে ‘ইন্ডিভিজুয়াল ও এক্সট্রাঅরডিনারি’ ক্যাটাগরিতে রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে কোহিনূর ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসের কর্তৃপক্ষ। একজন ব্রিটিশ নাগরিককে পরাজিত করে এই রেকর্ডের শীর্ষস্থান দখল করেছেন বাংলাদেশি মেয়ে মিথিল।

বৃটিশ নাগরিক মিকাইলের ৪৫ মিনিটের মাইলফলকের চ্যালেঞ্জটির বিপরীতে দীর্ঘ ৬১ মিনিট ৪৪ সেকেন্ডের সময়সীমা ধরে রেখে কোহিনূর ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস কর্তৃপক্ষের নজর কেড়েছেন মিথিল।

এ ব্যাপারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬ষ্ঠ সেমিস্টারে অধ্যায়নরত সাজিয়া আফরিন সুলতানা মিথিল বলেন, ‘গত ৫ মে আমার ২২তম জন্মদিনে এই মাইলফলক অর্জনকে চ্যালেঞ্জ হিসেবে নেই এবং বাস্তবায়ন করি। এটিই আমার জন্মদিন উপলক্ষে নিজেকে দেওয়া বিশেষ উপহার।’

এর আগে লাখ কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে দলীয়ভাবে আর্ট অ্যান্ড কালচার ক্যাটেগরিতে বাংলাদেশ বিশ্ব রেকর্ড গড়েছে। তাছাড়া দুজন ছেলে ইন্ডিভিজুয়ালি বিশ্ব রেকর্ড করেছিল। একজন ফুটবল নিয়ে কলা দেখিয়ে, আরেকজন স্টেপলারের পিন দিয়ে দীর্ঘতম চেইন বানিয়ে। তবে বাংলাদেশ থেকে মিথিলই প্রথম নারী, যে ইন্ডিভিজুয়ালি কোনো বিশ্বরেকর্ড করেছেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১০ মে মিথিলের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। দাদাবাড়ি ফরিদপুরে। পড়াশোনার পাশাপাশি তিনি একজন উদ্যোক্তা ও সমাজকর্মী। বর্তমানে মিথিলের নিজের দুটো প্রতিষ্ঠান রয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!