1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

শাল্লার মজু মিয়া কলেজের রাস্তার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ মে, ২০২১, ৬.৩৫ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, শাল্লা:

দীর্ঘ ৬ মাস অতিবাহিত হলেও সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুরে স্থাপিত হাজী মজু মিয়া কলেজের রাস্তার কাজ সমাপ্ত হয়নি। এতে কলেজ কর্তৃপক্ষসহ এলাকাবাসী ক্ষুব্ধ পতিক্রিয়া ব্যক্ত করেছেন।
জানা যায় নবগঠিত হাজী মজু মিয়া কলেজ উন্নয়নের স্বার্থে ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০০০ মিটার এস বিবি ইট সলিং রাস্তার কাজ পান শাল্লার দীপ্ত এন্টারপ্রাইজ। গত ২০২০ সনের ডিসেম্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন কাজে উদ্বোধন করেন। তার পর থেকে ঢীমেতালে কালক্ষেপন করে ৬ মাসে মাত্র ২৫০ মিটার রাস্তার কাজ করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক দিপক কান্তি সরকার ।
বহুদিন যাবত কাজ না হওয়ায় রাস্তার বেহাল অবস্থার কারণে মানুষ চালাচলতো দুরের কথা গবাদিপশু চালাচলে অনুপযোগী হয়ে পরেছে রাস্তাটি। এলাকার লোকজন বলছে, পুর্বের মাটির রাস্তাটিই ভাল ছিল, এখন যে অবস্থা, ভাল করতে গিয়ে খাড়াপ হয়েছে। কাজ যে কবে শেষ হবে কে জানে।

কথা হয় উজানগাঁও গ্রামের বাসিন্দা ও আটগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন আল কাউছারের সাথে। তিনি বলেন সাংবাদিক ভাই, খুব কষ্টের কথা, এলাকায় প্রতিষ্টিত নবগঠিত হাজী মজু মিয়া কলেজের রাস্তাটি অদ্যাবদি অর্ধেক কাজ ও হয়নি। এতে আমাদের এলাকায় আলোচনা সমালোচনার অন্তনেই। তিনি দ্রুত রাস্তাটির কাজ সমাপ্ত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি দাবী জানান ।

এনিয়ে হাজী মজু মিয়া কলেজের অধ্যক্ষ নওশের মনির জানান, কি আর বলবো, খুব কাটাকাটি করে কলেজের রাস্তাটি পেয়েছি, ভেবে ছিলাম রাস্তাটি সুন্দর হলে কলেজের ছাত্র ছাত্রী সহ এলাকাবাসীর চলাচলে সুবিধা হবে । কিন্তু দুঃখ জনক হলেও সত্য ৬ মাস পেরিয়ে গেল অথচ রাস্তার কাজ হল মাত্র ২৫০ মিটার। বাকী কাজ করার জন্য বার বার ঠিকাদার দিপক সরকারের সঙ্গে যোগাযোগ করেও সুফল পাচ্ছি না। এখন হতাশায় আছি কবে যে কাজটি সমাপ্ত হবে।

এবিষয়ে কথা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের সঙ্গে। তিনি বলেন কাজটি বিলম্ব হওয়ার মূল কারণ হচ্ছে কাজের অর্থ এখনো পাওয়া যায়নি। তবে কয়েক দিনের মধ্যে বরাদ্দের অর্থ পাওয়ার চেষ্টা চলছে। অর্থ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত কাজটি সমাপ্ত করার জন্য ঠিকাদারকে নির্দেশ দিয়েছি।
এব্যপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী জানান, গত ডিসেম্বরে কলেজের ইট সলিং কাজের উদ্বোধন করেছি, এখন পর্যন্ত কাজটি সমাপ্ত না হওয়ার বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি আরো বলেন খুব কম সময়ের মধ্যেই হাজী মজু মিয়া কলেজের রাস্তার কাজ সমাপ্ত করা হবে। এ জন্য ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে। আবার ও ঠিকাদার দিপক সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে রাস্তার কাজটি খুব কম সময়ের মধ্যে শেষ করার চিন্তা করা হচ্ছে বলে জানান ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!