1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

পাঁচ গুণ ফি বাড়লো সরকারি আইনজীবীদের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ১.৫০ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
দেশের সব জেলায় নিয়োজিত সরকারি আইন কর্মকর্তাদের (জিপি/পিপি/বিশেষ পিপি/অতিরিক্ত জিপি/অতিরিক্ত পিপি/এজিপি/এপিপি/এলজিপি) মাসিক রিটেইনার ফি চার থেকে পাঁচ গুণ বাড়িয়েছে সরকার। মামলার শুনানির জন্য দৈনিক ফি ও ভ্যালুয়েশন ফিও বাড়ানো হয়েছে। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় আরও বেশি দায়িত্বশীল ও দায়বদ্ধ করে তোলার লক্ষ্যে সরকার এই পদক্ষেপ নিয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিমের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে এসব ফি বাড়ানো হলো। আনিসুল হক ২০১৪ সালে প্রথম আইন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় আইন কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল ও দায়বদ্ধ করে তোলার পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেন। এ উদ্যোগের অংশ হিসেবে আইন কর্মকর্তাদের বিভিন্ন ফি বাড়ানোর বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরণাপন্ন হন। প্রধানমন্ত্রী তাতে সায় দেন। এরপর এসব ফি বাড়ানোর প্রস্তাব করা হলে কয়েক দফা আলোচনার পর অর্থ মন্ত্রণালয় নিম্নবর্ণিত হারে ফি বাড়ানোর সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

জিপি, পিপি ও বিশেষ পিপিদের পুনঃনির্ধারিত মাসিক মাসিক রিটেইনার ফি

বিভাগীয় শহরের ক্ষেত্রে ১৫ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ১২ হাজার টাকা। আগে ছিল মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে তিন হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে এক হাজার ৫০০ টাকা। এছাড়া জিপিদের মামলা প্রতি মাসিক ভ্যালুয়েশন ফি পুনঃনির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা। আগে ছিল সর্বোচ্চ তিন হাজার টাকা। মামলার শুনানির জন্য পিপি ও বিশেষ পিপিদের দৈনিক ফি পুনঃনির্ধারণ করা হয়েছে। পূর্ণ দিবসের জন্য ৬০০ টাকা, অর্ধদিবসের জন্য ৩০০ টাকা। আগে ছিল পূর্ণ দিবসের জন্য ৫০০ টাকা ও অর্ধদিবসের জন্য ২৫০ টাকা।

অতিরিক্ত জিপি ও অতিরিক্ত পিপিদের ফি পুনঃনির্ধারিত মাসিক রিটেইনার ফি

বিভাগীয় শহরের ক্ষেত্রে ১২ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ৯ হাজার টাকা। আগে ছিল মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে তিন হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে এক হাজার ৫০০ টাকা। এ ছাড়া অতিরিক্ত জিপিদের মামলা প্রতি মাসিক ভ্যালুয়েশন ফি পুনঃনির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা, যা আগে ছিল সর্বোচ্চ তিন হাজার টাকা। মামলার শুনানির জন্য অতিরিক্ত পিপিদের দৈনিক ফি পুনঃনির্ধারণ করা হয়েছে। পূর্ণ দিবসের জন্য ৫০০ টাকা, অর্ধদিবসের জন্য ৩০০ টাকা, যা আগে ছিল পূর্ণ দিবসের জন্য ৪০০ টাকা ও অর্ধদিবসের জন্য ২৫০ টাকা।

এজিপি, এপিপি ও এলজিপিদের পুনঃনির্ধারিত মাসিক রিটেইনার ফি

বিভাগীয় শহরের ক্ষেত্রে ছয় হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে চার হাজার টাকা। আগে এজিপি ও এলজিপিরা ৭৫০ টাকা হারে মাসিক রিটেইনার ফি পেতেন। এপিপিরা কোনও রিটেইনার ফি পেতেন না।

নতুন নিয়মে এজিপি ও এলজিপিদের মামলা প্রতি মাসিক ভ্যালুয়েশন ফি পুনঃনির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা, আগে যা ছিল সর্বোচ্চ তিন হাজার টাকা। মামলার শুনানির জন্য এপিপিদের দৈনিক ফি পুনঃনির্ধারণ করা হয়েছে। পূর্ণ দিবসের জন্য ২৫০ টাকা, অর্ধদিবসের জন্য ১৫০ টাকা। এটা আগে ছিল পূর্ণ দিবসের জন্য ২০০ টাকা ও অর্ধদিবসের জন্য ১০০ টাকা।

এসব ফি আগামীতে আরও বাড়ানো বলে জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!