1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

২ হাজারের বেশি মাদ্রাসার শিক্ষককে ২৫ হাজার করে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ১.৩৫ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় ইতোপূর্বে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে কর্মহীন দুই হাজার ২০ জন শিক্ষককে জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট পাঁচ কোটি পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়েছেন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলমান করোনা পরিস্থিতিতে শিক্ষকদের আপদকালীন সহায়তা হিসেবে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে এই সহায়তা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ২০১৭ সালে ইসলামিক ফাউন্ডেশন দেশের প্রতি উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৬ষ্ঠ পর্যায়) অধীনে ‘দারুল আরকাম’ নামে এক হাজার ১০টি মাদ্রাসা প্রতিষ্ঠা করে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হয়। পরে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পুনরায় চালু করার লক্ষ্যে নতুন প্রকল্প তৈরির কাজ চলমান রয়েছে।
বিরাজমান পরিস্থিতিতে উক্ত শিক্ষকদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে এ অনুদান দিলেন প্রধানমন্ত্রী।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!