1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ছাতকে বজ্রপাতে কৃষক নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ মে, ২০২১, ৬.৫৩ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ছাতকে সুজন মিয়া(২৫) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। বুধবার (১৯ মে) বিকাল সাড়ে ৩ টায় পাশের বরকান্দি হাওরে গরু ছড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান তিনি। সুজন মিয়া চরমহল্লা ইউনিয়নের প্রথমা গ্রামের বাসিন্দা মৃত বাহার আলী ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসনাত।
নিহত সুজন মিয়ার চাচাতো ভাই ইউপি সদস্য নূর মিয়া বললেন, আজ বিকালে হাওর থেকে গরু আনতে গিয়েছিলো সে। এসময় বজ্রপাতে মারা যায় সে। তার পরিবারে বর্তমানে স্ত্রী ও ২ ভাই রয়েছে।
তিনি আরও বলেন, বছরের এসময়টাতে সারা গ্রামের গরু এক জায়গায় রাখা হয়। সে গরুগুলোকে গ্রামের সবাই দেখাশুনা করতো। একেকদিন একেকজনের উপর দায়িত্ব ছিলো গরু রাখার। আজকে ছিলো সুজন মিয়ার। হাওরে গরু আনতে তার সঙ্গে আরেকজন ছিলো। তার কিছু না হলেও সুজন মিয়া হাওরেই মারা যায়।
ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন বললেন, আজ বিকালে বজ্রপাতে সুজন মিয়া নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তিকে দাফনের জন্য বলা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!