1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দিরাই থেকে হেফাজত নেতা মাও. হেলাল গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ মে, ২০২১, ৯.২১ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দিরাই থেকে চট্টগ্রামের হাটহাজারী থানার ভাঙচুর ও নাশকতা মামলার আসামি হেফাজত নেতা মাওলানা আব্দুর রহমান হেলালকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বড়কাপন গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে দিরাই থানা পুলিশ।
মাওলানা আব্দুর রহমান হেলাল বড়কাপন গ্রামের হামদু মিয়ার ছেলে ও হাটহাজারীর একটি নুরানি মাদ্রাসার শিক্ষক। তাকে চট্টগ্রামের আটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে দিরাই থানার পুলিশ।
দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ হাটহাজারীতে হেফাজতে ইসলামের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন, ভাঙচুর ও নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি মাওলানা আব্দুর রহমান হেলাল। মাওলানা হেলাল কয়েক দিন ধরে বাড়িতে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান ও দিরাই থানার ওসি আজিজুর রহমান নেতৃত্বে ঈদের দিন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে হস্তান্তর করা হয়। এরপর শুক্রবার রাতে তাকে আহাজারি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন ‘গ্রেপ্তারকৃত মাওলানা আব্দুর রহমান হেলাল হেফাজত নেতা। তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃত মাওলানা আব্দুর রহমান হেলালকে শুক্রবার রাতে চট্টগ্রামের আহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!