1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

লন্ডনে কাউন্সিলর হলেন জগন্নাথপুরের শামসুজ্জামান লিটু

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ মে, ২০২১, ২.০০ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের লুদরপুর গ্রামের শামসুজ্জামান লিটু যুক্তরাজ্যের গ্লোচেস্টার বিভাগে প্রথম বাঙালী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বার্টোন এন্ড ট্রেডওয়ার্ড, গ্লোচেস্টার কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান শামসুজ্জামান লিটুর প্রতিদ্বন্দ্বী ছিলেন লেবার পার্টির কাউন্সিলর সাঈদ হ্যানসড।

বৃহস্পতিবার (৬ মে) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শামসুজ্জামান লিটু প্রথম বাঙালি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্যর বাঙালি কমিউনিটি ও দেশে থাকা আত্মীয় স্বজনদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়।

স্বজন ও এলাকাবাসী সূত্র জানায়, লুদরপুর গ্রামের ইছাক মিয়ার ছেলে শামসুজ্জামান লিটু ১৯৯৫ সালে জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে সিলেট সরকারি কলেজে ভর্তি হন। সেখান থেকে এইচএসসি পাশ করে যুক্তরাজ্যে চলে যান। সেখানে গ্লোচেষ্টার ইউনিভার্সিসিট থেকে একাউটেন্ট এন্ড ফাইনান্স এর উপর ডিগ্রী অর্জন করেন। শিক্ষাজীবনের বেশিরভাগ সময় কেটেছে তাঁর লন্ডনে। পড়াশোনা শেষ করে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে পড়েন। রাজনীতির পাশাপাশি কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাজ্যে ও দেশে সমাজসেবামুলক কাজ করেন।

লুদরপুর গ্রামের বাসিন্দা স্থানীয় পৌর কাউন্সিলর জিতু মিয়া জানান, দুই ভাই ও চার বোন ও বাবা মা নিয়ে তাঁদের পরিবার। এলাকায় তাদের পরিবারের সুনাম রয়েছে। যুক্তরাজ্য থেকে দেশে এলে গ্রামের বাড়ি লুদরপুর বেড়াতে আসেন।

শামসুজ্জামান লিটুর বন্ধু জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ির বাসিন্দা অরূপ সরকার বলেন, আমরা একসঙ্গে সিলেট সরকারি কলেজে পড়াশোনা করেছি। সে ছাত্রজীবন থেকেই পড়াশোনার পাশাপাশি রাজনীতি ও সমাজকল্যাণে আগ্রহী ছিল। যা আমাদেরকে উৎসাহিত করত। তাঁর এ বিজয়ে আমরা আনন্দিত।

শামসুজ্জামান লিটু জানান, তিনি যেখানে নির্বাচিত হয়েছেন বার্টোন এন্ড ট্রেডওয়ার্ত” সেখানে দীর্ঘদিনধরে লেবার পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এখানে লেবার পার্টির প্রার্থীরা সব সময় বিজয়ী হয়ে আসছেন। নানা প্রতিকূলতার মধ্যে সেখান থেকে বিজয় ছিনিয়ে এনেছি। যারা আমার প্রতি আস্থা রেখেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। তিনি জন্মভূমি জগন্নাথপুর ও যুক্তরাজ্যের মানুষের কল্যাণে কাজ করবেন বলে জানান।

জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, আমরা তাঁর নির্বাচিত হওয়ায় খবরে আনন্দিত।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!