1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ধেয়ে আসছে ‘তাওকতে’

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ মে, ২০২১, ৮.০৯ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বছরের প্রথম ঘূর্ণিঝড় ভারতের দিকে ধেয়ে আসছে। আগামী রোববারের মধ্যে আরব সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার নেবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
এরই মধ্যে ভারতের মহারাষ্ট্র, কেরালা ও গুজরাটে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘তাওকতে’ (Cyclone Tauktae)।
আজ শুক্রবার তাওকতে’র কারণে লাল সতর্কতা (রেড সিগন্যাল) জারি করা হয়েছে কেরালার পাঁচ জেলায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে লাক্ষাদ্বীপসহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে।

আগামী রোববার বা সোমবার ভারতের দক্ষিণ উপকূলে তাওকতের আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কেরালায় আগামীকাল শনিবার থেকে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৫৩টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ২৪টি দলকে ইতোমধ্যেই এলাকায় পাঠানো হয়েছে। বাকি দলগুলো স্ট্যান্ডবাই রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!