1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

‘ঈদ হোক সংকট জয়ের সুদৃঢ় বন্ধন’

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ মে, ২০২১, ৪.৪৬ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
করােনাভাইরাসে আক্রান্তদের নিরাময় ও সুস্বাস্থ্য, প্রত্যাশা এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশবাসী তথা মুসলিম জাহানের প্রতি পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন তিনি।
আজ শুক্রবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় পবিত্র ঈদুল ফিতরে আমাদের মাঝে গড়ে উঠুক মহামারি করােনাসহ সকল সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পারিক ভাতৃত্ববােধ, সামাজিক দায়বদ্ধতা ও করােনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হােক পবিত্র ঈদুল ফিতর।’
শেখ হাসিনার নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণপ্রদীপ জ্বালিয়েছে, ঠিক একইভাবে করােনা সংকট জয় করে আবারও নবউদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘মনের গহীনের আলাে জ্বেলে অমানিশার আঁধার দূর করি এবং সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলি নিজেকে, সমাজকে, দেশকে। এবারের ঈদ, শেষ ঈদ নয়, অপেক্ষা করি পরবর্তী সকালের, বর্ণময় ঈদের।’
ওবায়দুল কাদের এ দুঃসময়ে বিশেষ করে করােনাযুদ্ধে যারা সম্মুখসারিতে থেকে যুদ্ধ করছেন, পরিবারের সদস্যদের দূরে রেখে সেবাকে করেছেন ব্রত সে সকল ত্যাগী সম্মুখসারির যােদ্ধাদের আন্তরিক অভিনন্দন ও ঈদ মােবারক জানান।

চলমান করােনা সংকটে সকলকে সাহস ও মনােবল নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করােনা কাউকেই ছাড় দেয় না, তাই আসুন দলমত নির্বিশেষে এ করােনা সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হই এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।

তিনি স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমে দলমতের ঊর্ধ্বে উঠে সকলে মিলে অভিন্ন শত্রু করােনাকে প্রতিরােধ করারও আহ্বান জানান।

ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করে বলেন, শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে অতীতের মতাে এবারও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবে ইনশা আল্লাহ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদে গ্রামমুখী মানুষের বাঁধভাঙা জনস্রোত দেখা যাওয়ায় বিশেষজ্ঞরা সংক্রমণ ও মৃত্যুর হারে নতুন ধাক্কা লাগার আশঙ্কা করছেন। ঈদ পরবর্তী সময়ে শহরমুখী জনস্রোত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করেন ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যবিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করার মাশুল গুনতে হতে পারে, তাই ওবায়দুল কাদের সবাইকে এ বিষয়ে স্মরণ করে দেন, বলেন জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পরতেই হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!