1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

রাত পোহালেই ঈদ, হানা দিতে পারে ঝড়-বৃষ্টি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১, ১০.২৫ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
আগামীকাল শুক্রবার ঈদের সকালে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকাসহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বিকেলে আবহাওয়াবিদ মোহাম্মদ আফতাব উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এ কারণে আগামীকাল সারাদিন দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই ঈদের দিন বৃষ্টি থাকতে পারে।
তিনি বলেন, শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকালের দিকে রাজধানী, রংপুর ও সিলেট বিভাগে বৃষ্টির আভাস। অন্যত্র বিকালে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিং, কক্সবাজার, টেকনাফ, সিলেট, ঈশ্বরদী, বগুড়া, বদলগাছী, তাড়াশ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, তেঁতুলিয়ায়, ডিমলা, রাজারহাট, সাতক্ষীরা ও কুমারখালীতে হালকা বৃষ্টি হয়েছে। তেঁতুলিয়ায় ২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও জানানো হয়, এ মাসে দেশের উত্তর মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় এবং অন্যত্র ৫-৭ দিন শিলাবৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে। মে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!