স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাস যাত্রী এক পোশাক শ্রমিক মারা গেছেন। দুর্ঘটনায় শিশ্তসহ আরো ৫ জন আহত হয়েছেন। নিহতের নাম নিকলু তালুকদার(২৮)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ডাইয়রগাও গ্রামের মৃত রাগেন্দ্র নারায়ন তালুকদারের ছেলে। বৃহষ্পতিবার সকালে ঢাকা থেকে বাড়ি আসার পথে দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস এলাকায় দুর্ঘটনায় মারা যান।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মাকসুদ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।