1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

৪৪ দেশে ছড়িয়ে পড়েছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মে, ২০২১, ১১.৩৩ এএম
  • ২২৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনার ভারতীয় ভ্যারিয়েন্টটি ইতোমধ্যে ৪৪ টি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তারা বলছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট গত অক্টোবরে ভারতে প্রথমে পাওয়া গেছে। কিন্তু এই মুহূর্তে বিশ্বের ৪৪টি দেশে এই প্রজাতির ভাইরাস খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে গবেষণায় দেখা গেছে বি১.৬১৭ ভাইরাসটি অন্য ভ্যারিয়েন্টের তুলনায় দ্রুত গতিতে ছড়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে বলা হয়, গবেষণায় হু দেখেছে ভারতে এত দ্রুত সংক্রমণ ছড়ানোর পিছনে অন্যতম যে কারণ রয়েছে সেটি হল এই নতুন প্রজাতির ভাইরাসের ক্ষমতা। এই প্রজাতি অনেক দ্রুত ভাইরাস ছড়াতে সক্ষম। এমনকি করোনার টিকার মাধ্যমে যে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডিও অনেক সময় এই ভাইরাসকে রুখতে ব্যর্থ হয়। ফলে টিকা নেওয়ার পরেও অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন’।

পাশপাশি যেসব দেশে এই ভাইরাস পাওয়া গেছে সেসব দেশকেও সতর্ক করেছে হু।

সংস্থাটি বলছে, ভারতে প্রথম পাওয়া গেছিল এই প্রজাতি। কিন্তু এখন বিশ্বের ৪৪টি দেশে তা ছড়িয়ে পড়ছে। এ থেকেই বোঝা যাচ্ছে এই ভাইরাস দ্রুত ছড়াচ্ছে। এই মুহূর্তে সব চেয়ে গুরুত্বপূর্ণ হল এই প্রজাতির সংক্রমণ কমানো। এ জন্য প্রতিটি দেশকে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। না হলে এই ভাইরাস আরও অনেক দেশে ছড়িয়ে পড়তে পারে।

সে ক্ষেত্রে তখন তাকে নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের।

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বিশ্ব জুড়ে উদ্বেগ তৈরি করছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, করোনার নতুন ভ্যারিয়েণ্ট ভারতে প্রথমে ভারতে পাওয়া গেছে। প্রাথমিকভাবে গবেষণায় দেখা গেছে বি১.৬১৭ ভাইরাসটি অন্য ভ্যারিয়েন্টের তুলনায় দ্রুত গতিতে ছড়ায়। তবে এর আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছে হু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ জানান, ভারতে যে প্রজাতির (বি.১.৬১৭) করোনা দেখা যাচ্ছে, সারা বিশ্বের কাছে এটি উদ্বেগের বিষয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!