1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

কাঠইর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এডভোকেট বুরহান উদ্দিন

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মে, ২০২১, ১০.৫০ এএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এই ইউনিয়নের কৃতী সন্তান ও গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট বুরহান উদ্দিন। ইউনিয়নের সর্বস্তরের মানুষকে ঈদ শুভেচ্ছা জানিয়ে এই করোনাকালে পরিবারকে নিয়ে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কাঠইর ইউনিয়নসহ দেশের দরিদ্র মানুষদের ঈদের আগে মোবাইলে নগদ টাকাসহ পরিষদের মাধ্যমে নগদ টাকা উপহার দিয়েছেন। যাতে গরিব মানুষজন তাদের স্বজন নিয়ে ঈদ উদযাপন করতে পারে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কাঠইরবাসীর প্রতি অতিশয় সদয়। তাই তিনি কাঠইর ইউনিয়নের গরিব মানুষদের মুজিববর্ষের পাকা বসতঘর উপহার দিয়েছেন। গরিব মানুষকে বেশি ভালোবাসেন বলেই, তিনি কাঠইর ইউনিয়নে সদর উপজেলার সবচেয়ে বেশি পাকাঘর উপহার দিয়েছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এই করোনাকালেও নানাভাবে দেশবাসীকে সহযোগিতা করছেন। গরিব মানুষের মুখে হাসি ফুটাচ্ছেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও কাঠইর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এডভোকেট বুরহান উদ্দিন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!