1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ছাতকে যুবতীকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ দায়ের

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মে, ২০২১, ৯.৩৪ এএম
  • ২৯২ বার পড়া হয়েছে

তমাল পোদ্দার, ছাতকঃ
ছাতকে এক যুবতীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার নোয়ারাই ইউনিয়নে বেতুরা গ্রামে এ ঘটনাটি ঘটে। আর ওই ঘটনায় ভিকটিমের মাতা মনোয়ারা বেগম ছাতক থানায় লিখিত অভিযোগ দেন।অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৮মে) রাতে বেতুরা গ্রামের মনোয়ারা বেগমের বসতঘর পুরুষশুন্য থাকায় একই গ্রামের আব্দুর রহিমের পুত্র জুনায়েদ আহমদ রুবেল ঘরে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এসময় মনোয়ারা বেগম চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে আটক করে। বিষয়টি জানাজানি হলে জুনায়েদ আহমদ রুবেলের ভাই সহ স্বজনরা ভিকটিমের বসতঘরে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় হামলাকারীরা ভিকটিম ও মনোয়ারা বেগমের স্বামী আমির আলী এবং তার পুত্রকে পিটিয়ে আহত করে। রাতেই আহতদেরকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই ঘটনায় সোমবার বেতুরা-আছদনগর গ্রামের জুনায়েদ, নাজমুল, নজরুল সহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন মনোয়ারা বেগম। মঙ্গলবার (১১মে) এসআই আতিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছাতক থানার এসআই আতিকুর রহমান অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!