1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বাউলশিল্পীদের পাশে ফার্স্ট পিপল ফাউন্ডেশন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ মে, ২০২১, ৮.৩৪ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
স্বেচ্ছাসেবী অলাভজনক সামাজিক সংগঠন ‘ফার্স্ট পিপল ফাউন্ডেশন’ ভাটি বাংলা বলে খ্যাত সুনামগঞ্জের হাওর অঞ্চলে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মৃতিবিজড়িত দিরাই ও শাল্লা উপজেলার বাউলশিল্পীদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। গত ৭ মে সকালে দিরাই উপজেলা পরিষদ গণমিলনায়তনে করোনাকালীন সময়ে কর্মহীন ১৭ জন বাউলশিল্পী ও যন্ত্র শিল্পীদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
সংগঠনটির সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী বিমান ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে ফার্স্ট পিপল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যদের উপস্থিতিতে উপজেলা পরিষদের গণমিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাউলশিল্পীদের হাতে আপদকালীন সহায়তা হিসেবে ৩০কেজি চাল, ২লিটার তেল, ২কেজি ডাল, ১টি সাবান, ১পেকেট মাস্ক ও
নগদ ৫শ’ টাকা তাদের হাতে তোলে দেন। আপতকালীন সহায়তা হিসেবে এই নিত্যপ্রয়োজনীয় বাজার ও খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হলেও উপস্থিত প্রত্যেক বাউল শিল্পীর জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে দীর্ঘমেয়াদে স্থায়ী আয়ের উৎস তৈরি এবং বাউল পরিবারগুলোর সমস্যা সংকট সম্পর্কে আলাদাভাবে জেনে সমাধানের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। পরবর্তীতে তাদের প্রত্যেকের পরিচয় এবং শিল্পকর্মের পারদর্শিতা ভিডিও রেকর্ড করা হয়।
ফার্স্ট পিপল ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলার প্রকল্প সমন্বয়কারী বিমান ধর জানিয়েছেন, লোকসংস্কৃতি বাঙালি জাতির প্রাণের স্পন্দন হলেও, নানা কারণে লোকসংষ্কৃতির নানা শাখায় চলছে চরম দুর্দিন। এমনিতেই সরকারি-বেসরকারী পৃষ্ঠপোষকতার অভাব, আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক নিরাপত্তাহীনতাসহ নানা কারণে লোক সঙ্গীতশিল্পী ও বাউলেরা সংকটে ছিলেন, তার উপর করোনা মহামারীর আঘাতে তাদের অস্তিত্বই হুমকির মুখে পড়েছে। বাউল ও লোকসঙ্গীত শিল্পীদের রক্ষায় ফার্স্ট পিপল ফাউন্ডেশন সারাদেশ জুড়ে বিশেষত প্রত্যন্ত অঞ্চলগুলোতে হিসেবের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাউলশিল্পীদের জন্য দীর্ঘমেয়াদী স্থায়ী আয়ের উৎসের জন্য কাজ করবে এই সংগঠন।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ও বাউল শিল্পীদের সাথে মত বিনিময় করে এই অঞ্চলে বাউলদের সাহায্যে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এই বিষয়ে তাদের পরামর্শ নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, শাহ আবদুল করিম পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ নূরজালাল, স্বনামধন্য বাউল রণেশ ঠাকুর, সম্মেলিত সাংস্কৃতিক জোট দিরাই এর সভাপতি বিষ্ণুপদ দাসও সাধারণ সম্পাদক অসীম রায় চৌধুরী, শাহ আবদুল করিম পরিষদ দিরাই এর সভাপতি মাহমুদ আপেল, দিরাই প্রেসক্লাব ও অন্যান্য সাংস্কৃতিক কর্মীবৃন্দ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!