1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

যুক্তরাজ্যপ্রবাসী ফরহাদের উদ্যোগে এতিমখানার বালিকাদের ঈদবস্ত্র প্রদান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ মে, ২০২১, ৭.৫৩ পিএম
  • ৪৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি বালিকা এতিমখানায় প্রায় একশ এতিম কন্যাকে ঈদের নতুন জামা কাপড় উপহার দিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সুনামগঞ্জ শহরের প্রিয়মুখ ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফরহাদ আহমদ। ১১ এপ্রিল মঙ্গলবার দুপুরে তার পক্ষ থেকে স্বজনরা এতিমখানায় গিয়ে এই নতুন কাপড় দিয়ে আসেন। গত তিন বছর ধরে তিনি এতিমখানার বালিকাদের ঈদবস্ত্র দিয়ে আসছেন।
উল্লেখ্য তিন বছর আগে প্রতিটি ঈদে এতিমখানার শিশু ও কিশোরী মেয়েদের নতুন জামা প্রদানের ঘোষণা দিয়েছিলেন ফরহাদ আহমদ। এরপর থেকেই তিনি ঈদের আগে এতিমখানার মেয়েদের নতুন জামা কাপড় উপহার দিয়ে আসছেন। নতুন জামা কাপড় পেয়ে অসহায় এতিম কন্যাদের মুখে হাসি ফুটেছে। ছেলের পক্ষ থেকে পাঠানো এতিমখানার মেয়েদের ঈদ উপহার হিসেবে জামা কাপড় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরহাদ আহমদের পিতা মানবাধিকার নেতা মো. ফজলুল হক।
সরকারি বালিকা এতিমখানার খালা হিসেবে কর্মরত শিক্ষক তাহেরা আক্তার বলেন, এবারও যুক্তরাজ্যপ্রবাসী ফরহাদ আহমদের উদ্যোগে আমাদের এতিমখানার মেয়েরা ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় পেয়েছে। ঈদের আগে জামা কাপড় পেয়ে মেয়েরা খুবই আনন্দিত। তিনি বলেন, তিন বছর ধরে ফরহাদ আহমদ সাহেব এতিম খানার মেয়েদের উন্নত খাবারসহ ঈদে নতুন জামা কাপড় দিয়ে আসছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!