1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ছাতকে তৃতীয় শ্রেণীর নিখোঁজ পাপিয়ার লাশ পরিত্যক্ত পুকুরে থেকে উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ মে, ২০২১, ৬.০০ এএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকের কাইতকোনা গ্রামের তাজ উদ্দিনের বাড়ির পিছনের পরিত্যক্ত পুকুরে তৃতীয় শ্রেণী পড়ুয়া নিখুজ পাপিয়া বেগম(৯)’র মৃতদেহ ভাসমান অবস্হায় পাওয়া গেছে।গত ৮ মে শনিবার ভোর আনুমানিক ৫ ঘটিকার সময় প্রতিদিনের মতো আম কুড়ানোর জন্য ঘর থেকে বাহির হয় পাপিয়া।সকাল ৮ ঘটিকার সময় মেয়ে তখনো ঘরে ফিরেনি দেখে পিতা আবু বকর ও মা তাছলিমা বেগমের মনে সন্দেহ ঘনীভুত হয়।মেয়ে পাপিয়াকে তারা গ্রামে এবং আত্মীয়স্বজনের বাড়িতে অনেক খুঁজাখুঁজির এক পর্যায় ১০ মে সোমবার সন্ধার সময় গ্রামের তাজ উদ্দিনের বাড়ির পিছনের পরিত্যক্ত পুকুরে মৃতদেহটি ভাসমান অবস্হায় পাওয়া যায়।খবর পেয়ে জাউয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সাজ্জাদুর রহমানের নেতৃত্বে এস আই এহতেশাম,এ এস আই মুহিবুর রহমান সহ অন্যান্য পুলিশের সদস্যবৃন্দকে নিয়ে মৃতদেহটি পুকুর থেকে তুলে প্রাথমিক সুরতহাল শেষে মৃতদেহটি সুনামগঞ্জ মর্গে পাঠানোর ব্যবস্হা করেন।মৃত পাপিয়ার বাবা মা কারো বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ নাই বলে জানিয়েছেন।যে অবস্থায় মৃতদেহটি পাওয়া গেছে সেটা অপমৃত্যু নাকি হত্যা সে বিষয়টির অবস্হার খোলস উন্মোচনের জন্য পোস্টমর্টেম রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন পুলিশ।তাত্ক্ষণিক খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল)বিল্লাল হোসেন ও ছাতক থানার ওসি নাজিম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মৃতের পরিবার সহ গ্রামবাসীকে আশ্বস্হ করেছেন পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর হত্যা জনিত কোনো প্রমাণ পাওয়া গেলে অপরাধী যে ই হোক অবশ্যই তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!