1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

২৫০ টাকার জন্য বন্ধুকে খুন: ঘাতক আটক

  • আপডেট টাইম :: রবিবার, ৯ মে, ২০২১, ৪.৫৫ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরে ২৫০ টাকা পাওনার জের ধরে রিকশা চালক শুকুর আলীকে খুনের ঘটনায় খুনি তারই বন্ধু শাকিল মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে শহরের বনানীপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শাকিল নিহত শুকুর আলীর পুরনো বন্ধু। শাকিল মিয়া সদর উপজেলার বিরামপুর গ্রামের সালাউর মিয়ার ছেলে। শাকিল মিয়ার বিরুদ্ধে একাধিক চুরি ও নারী নির্যাতন মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা যায়।
রিকশা চালক শুকুর আলীকে ছুরিকাঘাত করে খুন করারি বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে ঘাতক।
উল্লেখ্য, সুনামগঞ্জ পৌর শহরের ৮ নং ওয়ার্ডের মল্লিকপুর এলাকার মৃত সেজুল মিয়ার ছেলে রিকশা চালক শুকুর ও শাকিল মিয়া একসময় একে অপরের বন্ধু ছিল। কিন্তু গত ছয়মাস আগে ২৫০ টাকা পাওনা লেনদেন নিয়ে শুকুরের সাথে শাকিলের দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরে শনিবার সুনামগঞ্জ পৌরসভার সামনের সড়কে রিক্সহা চালক শুকুর আলীকে এলাপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায় শাকিল মিয়া। শুকুর আলীকে গুরত্বর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শাকিল মিয়ার বিরুদ্ধে শনিবার রাতে সদর মডেল থানায় খুনের মামলা দায়ের করেন নিহত শুকুর আলীর মা জাইরুন নেচ্ছা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!