1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ভ্যাপসা গরমের আভাস সপ্তাহজুড়ে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ মে, ২০২১, ১.২৬ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আবারো বাড়ছে গরম। বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতি বেশি থাকার কারণে ‘ভ্যাপসা গরম’ বাড়ছে। তবে তাপমাত্রা অপরিবর্তিত থাকছে। আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (০৬ মে) রাতে এক পূর্বাভাসে এমনটাই জানিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা না বাড়লেও গরম অনুভূতি হচ্ছে কিছুটা বেশি। কেননা বৃষ্টিপাতের প্রবণতা মাসের শুরুর দিকে বেশি থাকায় বর্তমানে জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বেশি। ফলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এই অবস্থা আবার আগামী সপ্তাহের মাঝামাঝিতে কমে যাবে। পূর্বাভাস অনুযায়ী মে মাসেও স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এই অবস্থায় আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় এ সময় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮ থেকে ১৬ কিমি, যা দমকা আকারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমিতে ওঠে যেতে পারে। আগামী দুদিনে আবহাওয়ার তেমন পরিবর্তন নেই। তবে বর্ধিত পাঁচদিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, এপ্রিলের চেয়ে বৃষ্টিপাত মে মাসে বেড়েছে। তবে এই সময়ে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, তার তুলনায় কম হচ্ছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!