1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ছাতকে সানি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১, ৯.২০ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

তমাল পোদ্দার, ছাতকঃ
ছাতকে সানি সরকার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে ছাতকবাসীর ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, স্থানীয় হাজী আবুল হায়াত, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, দুলন তরফদার, আওয়ামী লীগ নেতা সাব্বির আহমদ, ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের জেনারেল সেক্রেটারি অরুণ দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা পঙ্কজ কান্তি চৌধুরী, যুবনেতা আব্দুল কদ্দুছ শিবলু, নিহত সানি সরকারের ছোট বোন প্রিয়া সরকার প্রমুখ। মানববন্ধনে পৌর মহিলা কাউন্সিলর রত্না রানী মালাকার, সাবেক পৌর মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, প্রধান শিক্ষক আশিষ কুমার দাস, যুবলীগ নেতা বিশ্বজিৎ ঘোষ, ব্যবসায়ী নিতাই রায়, চম্পু দত্ত, অলক চৌধুরী, বিজয় পোদ্দার, শ্রমিক নেতা দিলবর আলী, স্থানীয় নন্দন চৌধুরী, মৃদুল দাস, নিহতের মামা নিকু দাস, জামায়েল আহমদ ফরহাদ, সুব্রত হালদার, রুবেল তালুকদার জনি, রাজিব তরফদার, স্বপ্নীল দাস আকাশ, বদরুল আলম, সেলিম মিয়া, নয়ন দাস অপু, শ্রাবন দে, মিঠু দাস, অরন্য দাস, মিঠু তরুপ দেব, দীপ্ত বনিক, রফিক, আলী হোসেন, তন্ময় চৌধুরী, রক্তিম রায়, তপু মালাকার, সৌরভ দাস, পিল্টন সরকার, লিপন পাল, মিনহাজ রিফাত, অসিত দাস, সাগর দাস, রুদ্র তালুকদার, শিমুল দাস প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় নিহত সানির ছোট বোন প্রিয়া সরকার তার ভাইকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার ও সকল আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পরিবারের পক্ষ থেকে ছাতক-দোয়ারাবাজার, সুনামগঞ্জ-৫, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সহ ছাতকবাসীর সহযোগিতা কামনা করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!