1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ পেলো তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীরা

  • আপডেট টাইম :: বুধবার, ৫ মে, ২০২১, ৫.১৫ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের অসহায় লোকদের মধ্যে করোনাকালীর সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর দ্বিতীয় পর্যায়ের সহায়তা বিতরণ করা হয়েছে। ৫ মে বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রায় চার শতাধিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের অসহায়দের মধ্যে ১০ কেজি চাল এবং নগদ ৫০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়। সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে স্বাস্থ্য বিধি মেনে ও শারিরিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
ত্রাণ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখ্ত, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো: জয়নাল আবেদীন হায়দার, সমাজসেবা অধিদপ্তরেরর উপ-পরিচালক সুচিত্রা রায় প্রমুখ।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মাননী প্রধানমন্ত্রী করোনায় বিপর্যন্ত অসহায় মানুষদের নানাভাবে সহায়তা করছেন। আমরা আজ চার শতাধিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ করেছি। এর আগে সমাজের অসহায় মানুষদের মধ্যেও ত্রাণ বিতরণ করা হয়েছে। সমাজের মূলধারার বাইরের মানুষজন ত্রাণ পেয়ে খুবই খুশি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!