1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ছাতকে সানি হত্যাকান্ড : প্রধান আসামি গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ৫ মে, ২০২১, ২.০১ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
ছাতকে সানি সরকার (২২) হত্যাকাণ্ডের প্রধান আসামি শোয়েব আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট নগরীর বন্দর বাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
শোয়েব আহমদ (১৯) কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও গ্রামের বাসিন্দা ব্যবসায়ী নিজাম উদ্দিনের পুত্র। ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত (২৮ এপ্রিল) সন্ধ্যায় মোবাইল ফোনে ডেকে নিয়ে পৌরসভা কার্যালয়সংলগ্ন রাস্তায় সানি সরকারের ওপর হামলা চালায় শোয়েব আহমদ ও তার সহযোগীরা। হামলায় গুরুতর আহত সানি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সানি সরকার ছাতক পৌর শহরের মন্ডলীভোগ ঘোষবাড়ী এলাকার কাজল সরকারের একমাত্র পুত্র। হামলার ঘটনার পর কাজল সরকার বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই শোয়েব আহমদ পলাতক ছিল। এর আগে ঘটনায় জড়িত নাইম আহমদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!