1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

এক সপ্তাহ পেছাতে পারে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

  • আপডেট টাইম :: সোমবার, ৩ মে, ২০২১, ১১.১০ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর কারণে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর চিন্তা-ভাবনা করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এ পরীক্ষা এক সপ্তাহ পেছানো হতে পারে।

গণমাধ্যমকে বিপিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, ‌‌আগামী ১৫ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমী। যদি এটা ঠিক থাকে, তাহলে পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হবে। কারণ, এসব বড় পরীক্ষা সাধারণত শুক্রবার নিতে হয়।

এদিকে ৪৩তম বিসিএস আবেদনের সময় ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। পরে আবার তা দুই মাস বাড়িয়ে দেওয়া হয়। সে অনুসারে মে মাসের শেষদিন পর্যন্ত প্রার্থীরা এতে আবেদনের সুযোগ পাবেন।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, শিক্ষায় ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!