1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ক্রেতা-বিক্রেতারা মাস্ক না পরলে মার্কেট বন্ধ

  • আপডেট টাইম :: সোমবার, ৩ মে, ২০২১, ৪.১৯ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
দোকানপাট ও শপিং মলগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা না হলে মার্কেট বা শপিং মল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সচিব বলেন, ‘মাস্ক না পরলে কঠোর অ্যাকশনে যাচ্ছি। আজ থেকেই পুলিশ, সিটি করপোরেশন, ম্যাজিস্ট্রেট মার্কেট তদারক করবেন। সেখানে মাস্ক ছাড়া বেশি ঘুরলে প্রয়োজনে মার্কেট বন্ধ করে দেওয়া হবে।’
মন্ত্রিপরিষদ সচিব জানান, ঈদের ছুটি আগের মতো তিন দিনই থাকবে। অন্যদিকে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে ৬ মে থেকে জেলার মধ্যে গণপরিবহন চলতে পারবে। কিন্তু এক জেলা থেকে আরেক জেলায়, অর্থাৎ দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধই থাকবে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এবং পরে ২ দিন বিধিনিষেধ বাড়িয়ে দেওয়া হলেও তা খুব একটা কার্যকর হয়নি। ফলে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। এটি বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়। যদিও শপিং মল খোলাসহ বেশকিছু বিষয়ে বিধিনিষেধের শর্ত শিথিল করে সরকার। সবশেষ ২৮ এপ্রিল বিধিনিষেধের সময় ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!