1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

  • আপডেট টাইম :: সোমবার, ৩ মে, ২০২১, ১২.৫১ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতিবছর এই দিনে সারা বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবারে দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে ‘তথ্য জনগণের পণ্য’।
ইউনেস্কোর ১৯৯১ সালে অনুষ্ঠিত ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা এ দিবসটি পালন করে আসছেন।
বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেধারএফ) দিবসটি পালন উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং বাংলাদেশের বর্তমান গণমাধ্যম পরিস্থিতি নিয়ে আগামীকাল সাংবাদিকদের পেশাগত মর্যাদ ও অধিকার শীর্ষক এক মুক্ত আলোচনা সভার আয়োজন করেছে।
সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়া ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আজ এক বিবৃতিতে বিশ^মুক্ত গণমাধ্যম দিবস পালন করতে এবং অনলাইনে জুম আলোচনায় যোগদান করে মতামত ব্যক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তারা জনগণকে কোভিড-১৯ মহামারির তথ্য জানানোর জন্য অক্লান্তভাবে কষ্টকর, বিপজ্জনক এবং মৃত্যু ঝুঁকি নিয়ে প্রতিকূল পরিবেশে কাজ করে যাওয়া প্রয়াত সাংবাদিকদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানান।
তারা বলেন, সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন ও ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানোর লক্ষ্যে এই দিবসটি হোক সাংবাদিক সমাজের অঙ্গিকার।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!