1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সংসারের যন্ত্রণা সইতে না পেরে হাসননগরে শরিরে আগুন দিয়ে গৃহিণীর আত্মহত্যা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ১.৪৪ পিএম
  • ৪২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
দাম্পত্য কলহ সইতে না পেরে শরিরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহিণী। তার নাম ঝর্ণা চৌধুরী (৫৫)। তিনি সুনামগঞ্জ শহরের হোসেন বখত চত্বরের উপত্যকা এলাকার বিভু চৌধুরীর স্ত্রী। বৃহষ্পতিবার রাতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
সরেজমিন গিয়ে দেখা যায় শুক্রবার সাড়ে ১১ টায় সদর থানার ওসি ঘটনাস্থলে নিহতের তিন কন্যা ও স্বজনদের সঙ্গে কথা বলছেন।
স্বজনরা জানান পারিবারিক টনাপড়েন নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্য ছিল ঝর্ণা চৌধুরীর। সংসারের দায়িত্ব পালন করতেননা স্বামী। গত এক বছর ধরে অসুস্থ ছিলেন স্ত্রী। স্ত্রীর আত্মীয় স্বজনরা বিভিন্ন সময়ে আর্থিক সহযোগিতা করে যাচ্ছিল পরিবারটিকে।
বৃহষ্পতিবার রাত ৯টার সময় একটি কক্ষের দরোজা লাগিয়ে কেরোসিন ডেলে শরিরে আগুন লাগিয়ে দেন ঝর্ণক। সমানের কক্ষে তার তিন কন্যা ছিলেন। স্বামীও ছিলেন এ সময় বাসার গেইট লাগানোর কাজে। এই সুযোগে তিনি শরিরে আগুন লাগিয়ে দেন। তার আর্ত চিৎকার শুনে তিন কন্যা ও তাদের বাবা দরোজা ভেঙ্গে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সিলেট যাবার পথে তার মৃত্যু হয়।
সদর থানার ওসি মোঃ শহিদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্বজনরা বলছেন আত্মহত্যা। তবে পারিবারিক টানাপড়েন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ ছিল।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!