1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

হাওরের কৃষকের ত্রাণ নিয়ে অনিয়ম সহ্য করা হবেনা: ড. জয়া সেন

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ মে, ২০১৭, ১২.২০ পিএম
  • ৬১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের এমপি ড. জয়া সেনগুপ্তা বলেছেন ত্রান বিতরণে কোন ধরণের অনিয়ম সহ্য করা হবেনা। ভিজিএফ, জিআর, ভিজিডি, ফেয়ারপ্রাইস ও ওএমএস বিতরণে কোন ধরনের অনিয়ম কিংবা দুর্নীতি হলেই ব্যবস্থা গ্রহন করা হবে। হাওরের কৃষকদের বঞ্চিত করে কোন ভাবেই স্বজনপ্রীতি করা যাবেনা। তিনি বলেন, একমাত্র ফসল হারিয়ে হাওর পাড়ের সকল মানুষ এখন অসহায়। সরকার তাদের কথা চিন্তা করে এক সাথে এতোগুলো কার্যক্রম চালু রেখেছে। সরকার উপজেলায় বিভিন্ন কর্মসুচির মাধ্যমে ৩৫ হাজার পরিবারকে সহযোগীতা করছে। তাতে কোন ক্ষতিগ্রস্থ মানুষই ত্রান না পাবার কথা নয়।
গত বুধবার থেকে এলকায় অবস্থান করে বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলা পরিষদের সমন্নয়সভা, দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও বিভিন্ন জায়গায় নিজে উপস্থিত থেকে ত্রান বিতরণকালে এসব কথা বলেন। ড. জয়া সেনগুপ্তা আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে এসে দূর্গত এলাকা দেখে গেছেন এবং প্রতি মুহুর্তের কৃষকদের খবর নিচ্ছেন। আমি সংসদ অদিবেশন চলার কারণে কয়েকদিন ঢাকায় অবস্থান করলেও প্রতিটি মুহুর্তই এলাকার মানুষের খবর নিয়েছে, যেখানেই অনিয়ম হয়েছে সাথে সাথে ব্যবস্থা গ্রহন করেছি। অদিবেশন শেষ করে এক মুহুর্তও ঢাকায় না থেকে এলাকায় চলে এসেছি। দরীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ক্ষতিগ্রস্থ কৃষকের জন্য কাজ করে যাচ্ছে, আপনারা নিজ নিজ দায়িত্বে এসব পর্যবেক্ষন করে সঠিকভাবে যাতে বন্ঠন হয় সে দিকে খেয়াল রাখবেন। মনে রাখবেন সবাই ক্ষতিগ্রস্থ কোন ধরণের স্বজনপ্রীতি করবেননা। অগ্রধিকার ভিত্তিতে বিতরণ করবেন। সবাই ত্রান পাবে কেউই বাদ যাবেনা। দু-দিনের এসব কর্মসুচিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, নারী ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সহ-সভাপতি অ্যড. সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যড. অভিরাম তালুকদার, ইউপি চেয়ারম্যান শিবলী আহমদ বেগ, এহসান চৌধুরী, রেজুয়ান খান, আব্দুল কুদ্দুস, সৌম্য চৌধুরী, মুজবিুর রহমান, রতন কুমার দাস প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!