1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু

ধোপাজান নদীতে অবৈধ বালু পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান

  • আপডেট টাইম :: বুধবার, ২১ এপ্রিল, ২০২১, ৪.০০ এএম
  • ২৮০ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর প্রতিনিধি::
ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। বিশেষ টাস্কফোর্স অভিযানে ২৫টি নৌকাসহ বালু ও পাথর জব্দ করা হয়। অভিযানকালে বাধা দেয়ায় ডলুরার কালীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে করম আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার ধোপাজান চলতি নদীতে বিশ্বম্ভরপুর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র নেতৃত্বে অবৈধ বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।
অভিযানে ২৫ টি বালি ভর্তি নৌকা ও নৌকার থাকা প্রায় ২০,০০০ ঘনফুট বালু ও ৫০০ ফুট পাথর জব্দ করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
টাস্কফোর্সের অভিযানকালে উপস্থিত ছিলেন বিশ^ম্ভরপুর সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) সুনামগঞ্জ সদর মো. আরিফ আদনান, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ সুরঞ্জিত তালুকদার সহ বিশ^ম্ভরপুর থানা পুলিশ এবং বিজিবি ফোর্স।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!