1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

তাহিরপুরে পুলিশ হেফাজতে ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগে মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ১০ মে, ২০১৭, ৪.৫৫ পিএম
  • ৫৪৮ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর::
তাহিরপুরে থানা পুলিশ হেফাজতে এক কয়লা ব্যবসায়ীকে আটক করে অমানুষিক ভাবে শারিরীক নির্যাতনের অভিযোগে কর্তব্যরত দুই এসআইয়ের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় ‘তাহিরপুর জাগ্রত জনতার’ আয়োজনে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও বাজারে পুলিশের অপসারনের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্টিত হয়। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলাগাঁও গ্রামের যুবলীগ নেতা ইকবাল হোসেন সেলিম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবির আহমেদ জাবেদ, জাহাঙ্গীর আলম, সোহেল আহমদ, সুনামগঞ্জ সদর থানা ছাত্রলীগ সভাপতি সুহেল আহমদ বিপ্লব বাবু, সাধারন সম্পাদক আকসার ইবনে আজিজ পাঠান প্রমুখ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, কলাগাঁও গ্রামের মুরশেদ আলম সাদ্দাম নামের এক ব্যবসায়ীর লেনদেনের চেক সংক্রান্ত একটি মামলায় তাহিরপুর থানায় একটি ওয়ারেন্ট ছিল। এর প্রেক্ষিতে গত সোমবার তাহিরপুর থানার অধীনে টেকেরঘাট পুলিশ ফাড়ির পুলিশ তাকে ওয়ারেন্টের আসামী দেখিয়ে আটক করে পুলিশ ফাড়ির ভিতরে নিয়ে অমানুষিকভাবে নির্যাতন করে। নির্যাতনের সময় মুরশেদ আলম সাদ্দামের কান্নার ধ্বনি মোবাইলের মাধ্যমে মামলার বাদীকে শোনায় পুলিশ কর্মকর্তারা। পরদিন মঙ্গলবার সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে জামিন পান ওই ব্যবসায়ী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!