1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

নিষেধাজ্ঞা অমান্য করে যাদুকাটায় বারুণি স্নান

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১, ৯.৫০ এএম
  • ৪৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে বারুণিস্নান সম্পন্ন করেছেন সনাতন ধর্মাবলম্বিরা। তারা বৃহষ্পতিবার রাতেই হিন্দু ধর্মের সাধক ও বারুণি স্নানের প্রবর্তক শ্রী অদ্বৈত আচার্য্যরে জন্মস্থান যাদুকাটা নদীতীরের নবগ্রামে গিয়ে পৌঁছেন। শুক্রবার ভোর থেকেই হাজার হাজার পূণ্যার্থী স্নান সম্পন্ন করেন। পুরোহিতদের কাছে মন্ত্র পড়ে তারা স্নানের পাশাপাশি মা বাবাসহ গুরুজনের অস্থি বিসর্জন দিয়ে স্মৃতি তর্পন করেন। অনেকে মনোবাসনা পূরণের মানিত উপকরণও বিতরণ করেন এবং ভোগ ও লুট বিতরণ করেন। এসময় প্রশাসন তাদের বারণ করেও হিমশিম খায়।

কয়েকশ বছর ধরে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের যাদুকাটা নদীতে গঙ্গারূপী তীর্থ মনে করে মনোবাসনা পূরণের জন্য স্নান উৎসবের শুরু হয়। দেশের বির্ভিন্ন স্থান থেকে লাখো পূণ্যার্থী স্নানের দিনে জড়ো হন। এবার ৯ মার্চ শুক্রবার ভোরে লগ্ন নির্ধারিত ছিল। তাই বৃহষ্পতিবার থেকেই তারা দলে দলে আশ্রয় নেন। সকালেই হাজার হাজার মানুষ স্নান সম্পন্ন করে পাশের ইস্কন মন্দির ও নবগ্রাম অদ্বৈত মন্দিরে আচারাদি পালন করেন। এই স্নান তাদের কাছে গঙ্গারূপী পূণ্যস্নান হিসেবে বিবেচিত।

এদিকে একই সময়ে পাশের লাউড়েরগড়েও মুসলিম সম্প্রদায়ের লোকিক পীর সাধক শাহ আরেফিনের মাজারেও ওরস চলে। এই দুটি উৎসব শত বছর ধরে হিন্দু মুসলমানের মিলনোৎসব হিসেবে পরিচিতি পেয়ে আসছে। উৎসবে পূণ্যের আশায় লাখ লাখ মানুষের সমাগম হয়।
এবার মহামারি করোনা ভাইরাস সংক্রমণের কারণে সরকারি নিষেধাজ্ঞা মেনে জেলা প্রশাসন গত ১ এপ্রিল পূণ্যস্নান ও শাহ আরেফিনের ওরস উৎসব স্থগিত করে। এই নির্দেশনা জানিয়ে দেওয়া হয় সংশ্লিষ্টদের। কিন্তু সেই নিষেধাজ্ঞা না মেনেই হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বি পূণ্যস্নানে আসেন। একইভাবে শাহ আরেফিনের ওরসেও তার ভক্তবৃন্দ আসছেন বলে জানা গেছে।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ সরদার বলেন, গতকাল বৃহষ্পতিবার থেকেই পুলিশ পূণ্যার্থীদের মানা করছে। তাদের গাড়ি ফিরিয়ে দিচ্ছে। কিন্তু লুকিয়ে লুকিয়ে তাদের অনেকেই পূণ্যস্নান সম্পন্ন করছেন। তবে আমরা কঠোর হওয়ায় এখন তাদের উপস্থিতি কমেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!