1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বাংলাদেশের উত্তরপূর্বাঞ্চলের আসাম-মেঘালয় সীমান্ত নিয়ে টেনশনে ভারত

  • আপডেট টাইম :: শনিবার, ৬ মে, ২০১৭, ৯.০০ এএম
  • ৩৭৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
আসাম ও মেঘালয় সীমান্তে চোরাচালান এবং জঙ্গি সমস্যা নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন পার করছে ভারত। এমনটাই দাবি করেছে সেদেশটির বেশ কিছু সংবাদমাধ্যম, এজন্যে খুব শীঘ্রই মেঘালয় সীমান্তে বিশেষ অনুপ্রবেশ শনাক্তকরণ অ্যালার্ম বসাবে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। এরফলে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে গরু চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ সম্পর্কে আরও সতর্ক থাকা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএসএফের পরিচালক কে কে শর্মা।

শুক্রবার (৫ মে ) বিএসএফ’এর ৮ম বার্ষিক মেডিক্যাল কনফারেন্সে বক্তব্য দেয়ার সময় এ সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, মেঘালয় সীমান্তে অন্তত ১শ’টি ফাঁকা জায়গা তারা শনাক্ত করতে পেরেছেন। এই এলাকায় স্থল ছাড়াও রয়েছে নদী। তাই দু’দেশের ৪৪৩ কিলোমিটার সীমান্তের অন্তত ৯০ কিলোমিটারই রয়েছে অরক্ষিত। কাজেই এই এলাকায় নজরদারি আরও বাড়াতে আধুনিক প্রযুক্তি কাজে দেবে বলেই আশা করছে বিএসএফ।

বক্তব্যে গত বছরের পরিসংখ্যান তুলে ধরে কে কে শর্মা বলেন, ২০১৬ সালে সীমান্তে রেকর্ড সংখ্যক গরু চোরাচালানকারীদের ধরেছে বিএসএফ। এরমধ্যে নির্দেশ অমান্য করায় অন্তত ১৬ জনকে হত্যাও করা হয়েছে। তবে সীমান্তে সুরক্ষায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) প্রচুর সহযোগিতা করছে বলেও জানান তিনি। সীমান্তে সক্রিয় ভারতীয় জঙ্গি গোষ্ঠীদের সম্পর্কে তথ্য দিয়ে শেখ হাসিনা সরকার এই অঞ্চলের সন্ত্রাস দমনে অগ্রণী ভূমিকা রাখছে বলেও জানান তিনি।

এদিকে, কাশ্মীরের মতো আসাম সীমান্ত নিয়েও দুশ্চিন্তায় রয়েছে বিএসএফ। এরই মধ্যে আসামকে স্পর্শকাতর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। স্পেশাল পাওয়ার আইনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে।

এদিকে বিএসএফ বলছে, ইউএলএফএ, এনডিএফবিসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর তাণ্ডবে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসের শিকার হয়ে আসছে আসাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে শুধু ২০১৬ সালেই আসামে ৭৫টি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৪ নিরাপত্তারক্ষীসহ অন্তত ৩৩ জন প্রাণ হারিয়েছেন। আবার ২০১৭ সালের প্রথম ৪ মাসের মধ্যেই জঙ্গিদের হাতে প্রাণ দিয়েছেন দুই নিরাপত্তারক্ষীসহ মোট ৯ জন।

এমন পরিস্থিতিতে মে মাসের ৩ তারিখে আসামকে স্পর্শকাতর রাজ্য হিসেবে ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ফলে কমপক্ষে ৩ মাসের জন্য এই এলাকাগুলিতে জারি থাকবে এই আইন। বাড়ানো হবে নিরাপত্তা ব্যবস্থা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!