1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

আবারও ইতালিতে করোনার তাণ্ডব

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ মার্চ, ২০২১, ৪.৩৫ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
মহামারি করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরইমধ্যে আতঙ্ক বাড়াচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসের নতুন ধরন। এমন পরিস্থিতিতে ফের বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে ইতালি সরকার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থেকে ইতালির বেশিরভাগ এলাকার দোকান, রেস্তোরাঁ ও স্কুল বন্ধ হয়ে যাবে। আর আগামী ৩ থকে ৫ এপ্রিল কার্যত সম্পূর্ণ শাটডাউন থাকবে গোটা ইতালি। কর্মস্থল, স্বাস্থ্যগত সমস্যা ও জরুরি কোনো প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে বসে থাকতে হবে।

উল্লেখ্য, চীন থেকে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এক বছর আগে প্রথম দেশ হিসেবে লকডাউন জারি করেছিল ইতালি। ওই সময় ইউরোপে করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র হয়ে ওঠা ইতালি আবারও ভাইরাসটির ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে। তাই নতুন করে বিধিনিষেধ আরোপের এমন সিদ্ধান্ত।

প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। যুক্তরাজ্যের পর ইউরোপে যা দ্বিতীয় সর্বোচ্চ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!