1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

আরো দুদিন থাকবে শৈত্যপ্রবাহ

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১, ৫.৩০ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
চলতি শৈত্যপ্রবাহ আরো দুই দিন অব্যাহত থাকবে এবং দুই দিন পর তাপমাত্রা ফের বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

গতকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

এ ছাড়া আবহাওয়াবিদরা জানান, চলতি শৈত্যপ্রবাহ আরো দুই দিন অব্যাহত থাকতে পারে। এরপর ফের তাপমাত্রা বাড়বে। চলতি মাসে সাধারণত শীত থাকলেও শৈত্যপ্রবাহ চলমান এলাকার বাইরে খুব বেশি জায়গায় ছড়াবে না বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অফিস সূত্র জানায়, সাধারণত তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং এর নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। গতকাল নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সঙ্গে কথা বলে আমাদের নওগাঁ প্রতিনিধি জানিয়েছেন, তিন দিন থেকেই এমন আবহাওয়া বইছে জেলাজুড়ে। এ অবস্থা আরো কয়েক দিন থাকতে পারে। এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩, ময়মনসিংহে ৯.৮, চট্টগ্রামে ১৫.৪, সিলেটে ১২.৫, রাজশাহীতে ৯, রংপুরে ১০.৩, খুলনায় ১৩ এবং বরিশালে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!