1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

জামালগঞ্জে উপজেলাকে দূর্গত এলাকা ঘোষনার দাবিতে সমাবেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭, ১.১৬ পিএম
  • ৫১৪ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাকে দুর্গত এলাকা ঘোষনার দাবিতে কৃষক সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমবার উপজেলার চানপুর বাজারের হারুন মার্কেটে এ সভা অনুষ্টিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জামালগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক তালুকদার। আওয়ামী লীগের নেতা শামসুল আলম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শামীম, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, সাবেক আহবায়ক এড. আব্দুল করিম, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এড. আসাদ উল্লাহ সরকার, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কর, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জামিল আহমেদ জুয়েল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মাওলানা খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা তোতা মিয়া, বিমল চন্দ্র কর প্রমুখ।
বক্তারা বলেন, পাউবোর কিছু অসাধু পিআইসি, ঠিকাদারদের দুর্নীতির কারণে অকালে কৃষকের জমির ধান পানির নিচে তলিয়ে যায়। আমরা পাউবো দৃষ্টান্ত মুলক শাস্তি চাই। এবং জামালগঞ্জ উপজেলা সহ সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষনা করার জোর দাবি জানান বক্তারা।
জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দুর এগিয়ে গিয়েছে। তাই উন্নয়নের হাতকে শক্তিশালী করতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী জামিল আহমেদ জুয়েলকে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয় যুক্ত করুন। আসুন সবাই মিলে দেশরতœ শেখ হাসিনার প্রার্থী জুয়েল জয়যুক্ত করি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!