1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ধর্মপাশায় বিদ্যালয় ও এতিমখানা নির্মাণে জমি দান করলেন ডা. রফিক চৌধুরী

  • আপডেট টাইম :: শনিবার, ২ জানুয়ারী, ২০২১, ৭.৫৬ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ:
সুনামগঞ্জের ধর্মপাশায় জোবেদা চৌধুরী এতিমখানা ও ডা. রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নামে একশত ১৮ শতাংশ জমি দান করেছেন বিকল্প ধারার প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব অধ্যাপক ডা. রফিক চৌধুরী। শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে ধর্মপাশা উপজেলা সদরের দশধরী গ্রামে ৪৩ শতাংশ জমির উপর আলহাজ্ব অধ্যাপক ডা. রফিক চৌধুরী
জোবেদা চৌধুরী এতিমখানা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. রফিক চৌধুরীর ভাই আব্দুর রহীম চৌধুরী, আব্দুল বারী চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মান্নান চৌধুরী, আব্দুল হেকিম চৌধুরী, মো. সোহরাব হোসেন চৌধুরী ও রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম রাব্বানী, ইউপি সদস্য রিপন মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় আলহাজ্ব অধ্যাপক ডা. রফিক চৌধুরী বলেন, আমার নিজ গ্রাম উপজেলা সদরের দশধরীতে আমার মায়ের নামে ৪৩ শতাংশ জায়গায় এতিমখানা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন ও একই এলাকায় আমার নামে একটি উচ্চ বিদ্যালয় স্থাপনে আরো ৭৫ শতাংশ জমি দান করেছি। তিনি আরো বলেন, আমার বাবা মরহুম আব্দুর রাজ্জাক চৌধুরী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমি দান করেছেন। আমরাও যতদিন বেঁচে আছি জনসেবার পাশাপাশি মানুষের কল্যাণে যা যা করা দরকার তা করে যাব ইনশাআল্লাহু।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!