1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুরি যাওয়া ভ্যান ফিরে পেয়ে সুনামগঞ্জের হতদরিদ্র বৃদ্ধের মুখে হাসি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: মিলছে তাৎক্ষণিক সমাধান সুনামগঞ্জ-সিলেট-ঢাকা সড়কে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে যৌথ অভিযান: ৫ পরিবহনকে জরিমানা সপ্তম বারের মতো বেওয়ারিশ লাশের শেষ বিদায়ে ওসি রতন শেখ! দিরাইয়ে ফ্যামেলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়ম: ইউএনও’র অপসারণ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সুনামগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় পুলিশ হ*ত্যার স্বীকারোক্তিকারী সমন্বয়ক মাহাদী গ্রেপ্তার নাগরিক টিভির সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সুনামকণ্ঠের নাসিম ভূমধ্যসাগরে নৌকাডুবি: শান্তিগঞ্জের ৭ জনসহ নিখোঁজ ১৮, নিহত ১১ বাংলাদেশী হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

শনির হাওরের বেড়িবাঁধে সকাল-সন্ধ্যা স্বেচ্ছাশ্রমে কাজ করলো হাজারো কৃষক

  • আপডেট টাইম :: রবিবার, ২ এপ্রিল, ২০১৭, ৫.১৩ পিএম
  • ৬১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলার সর্ববৃহৎ শনির হাওররক্ষা বাধে রোববার দিনভর কাজ করেছেন এলাকার সহ¯্রাধিক কৃষক। স্বেচ্ছাশ্রমে কৃষকদের কাজে আসতে উদ্ভুদ্ধ করেন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা আহম্মকখালি, ঝালুখালি, নান্টুখালিসহ প্রায় ২ কি.মি. আফরমারা বাঁধ রক্ষার কাজ করেন। এসময় কৃষকদের নিয়ে জনপ্রতিনিধিরা দুটি কার্গো আটক করে বালু নিয়ে বাধে ফেলেন।
এসময় উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সঙ্গে বাধরক্ষার কাজে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আ.লীগ নেতা শফিকুল আলম, ইউপি চেয়ারম্যান বুরহান উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন প্রমুখ। পরে কার্যক্রমে এসে যুক্ত হন তাহিরপুর উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবুল হোসেন খা, তাহিরপুর উপজেলা আ.লীগের সেক্রেটারি অমল কর প্রমুখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাধরক্ষার কাজে হাওরপাড়ের সহ¯্রাধিক কৃষক স্বেচ্ছাশ্রমে কাজ করেন। সকাল সন্ধ্যা পর্যন্ত তারা নিরলস কাজ করে বাড়ি ফিরেন। এই রিপোর্ট লেখ পর্যন্ত এই হাওরটি এখনো রক্ষিত আছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!